Saturday, June 27, 2026

Rain in Kolkata: সন্ধে নামতেই ঝড় বৃষ্টি শুরু মহানগরীর বুকে

Date:

Share post:

আকাশ কালো করে বৃষ্টি (rain)নামল অবশেষে। শহর কলকাতার(kolkata) বুকে তুমুল ঝড় বৃষ্টি শুরু। আগামী ১০ জুন বর্ষা আসবে দক্ষিণবঙ্গে এমন আভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department)। তার একদিন আগেই বৃষ্টি ভিজল কলকাতা (Kolkata)।

দক্ষিণবঙ্গে বর্ষা দেরি কেন? আন্দামান, কেরালা, উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা। তাহলে ব্যতিক্রম কেন দক্ষিণবঙ্গে? গত কয়েকদিন ধরে এই প্রশ্নই সবার মনে ঘোরাফেরা করছে। ক্যালেন্ডার মানলে আগামীকালই বর্ষার ঢুকে পড়ার কথা দক্ষিণবঙ্গের কিছুটা অংশে, শুক্রবার তা প্রবেশ করার কথা কলকাতায়। কিন্তু নির্ধারিত সময়ের আগেই বেশ কিছু জেলায় বৃহস্পতিবার সন্ধে নামতেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির কারণে ব্যহত যান চলাচল। মুষলধারায় বৃষ্টির খবর কলকাতা সহ আশপাশের এলাকায়। স্বভাবতই সন্ধের মুখে বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। যদিও এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও , গুমোট আবহাওয়া এখনই কাটার কোনও সম্ভাবনা নেই।



Related articles

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...