Tuesday, June 23, 2026

ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে জীবন্ত জ্বালিয়ে দিলেন ক্ষিপ্ত গ্রামবাসীরা

Date:

Share post:

এক আদিবাসী যুবতীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা সঙ্কটজনক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গুমলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অগ্লিদগ্ধ হয়ে দুই অভিযুক্তের মধ্যে সুনীল ওঁরাও নামে এক জনের মৃত্যু হয়েছে। অন্য অভিযুক্ত আশিস কুমারের অবস্থা সঙ্কটজনক। জানা গিয়েছে  ওই যুবতী রাতে মায়ের সঙ্গে একটি কাজে বেরিয়েছিলেন। অভিযোগ, তাঁদের পথ আটকান সুনীল এবং আশিস। তার পর যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। গ্রামবাসীদের কাছে এই খবর পৌঁছতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা। বাইকসহ অভিযুক্ত দুই যুবককে আটকে রেখে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ এসে অগ্নিদগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আরেকজন এখনও সঙ্কটে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...