Wednesday, June 24, 2026

Indian Football: আফগানিস্তানের বিরুদ্ধে সর্তক স্টিমাচ, জয়ই লক্ষ‍্য গুরপ্রীতদের

Date:

Share post:

কম্বোডিয়াকে হারিয়ে এএফসি এশিয়ান কাপের (Afc Asian Cup) যোগ্যতা অর্জন পর্ব জিতে শুরু করেছে ভারত (India)। শনিবার এশিয়ান কাপে ভারতের মুখোমুখি আফগানিস্তান (Afghanistan)। ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে নীচে আফগানিস্তান। তবে এই দেশের বেশির ভাগ ফুটবলার খেলেন ইউরোপে। তাই এই ম‍্যাচ যে কঠিন চ‍্যালেঞ্জ হতে চলেছে ভারতের সামনে, তা ভালই জানেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। সাংবাদিক সম্মেলনে সেই কথাই শোনা গেল স্টিমাচের গলায়।

এদিন সাংবাদিক সম্মেলনে আফগানিস্তান ম‍্যাচ নিয়ে স্টিমাচ বলেন,” আমাদের শৃঙ্খল, লক্ষ্য স্থির। আফগানিস্তানের ফুটবলাররা শারীরিকভাবে অনেক শক্তিশালী। এই ম‍্যাচে পজিশনিং গুরুত্বপূর্ণ হবে, আর ভালো ম্যাচ রিডিং অত্যন্ত জরুরি। আমাদের জায়গা দিলে চলবে না। আমাদের চালাক হতে হবে।”

গতবারে আফগানিস্তানের সঙ্গে মুখোমুখি হওয়ার থেকেও যে এবার আরও বেশি শক্তিশালী তারা, সেকথা জানিয়ে দেন স্টিমাচ। সেই নিয়ে সুনীলদের কোচ বলেন, “শেষবার আমরা যখন আফগানিস্তানের বিরুদ্ধে দোহাতে খেলেছিলাম, আমরা প্রতিটি বিভাগে এগিয়ে ছিলাম। এখন আমরা আরও ভালো জায়গায় রয়েছি গতবারের থেকে। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে, এবং আমি আশা করি যে আমরা ম্যাচ জিতব।”

আফগানিস্তান ম‍্যাচে লড়াই হবে, তা মেনে নেন ভারতীয় দলের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,” ওদের এমন ফুটবলার রয়েছে যারা ইউরোপে খেলে। খুব ভালো লাগে এমন দলগুলির সঙ্গে খেলতে যারা লড়াই দিতে পারে। এই ম‍্যাচে আমাদের জিততে হবে, আর সেই কারণে আমরা এখানে এসেছি।”

আরও পড়ুন:Bengal Cricket: বাংলার পারফরম্যান্সে খুশি কোচ অরুণ লাল, মনোজের শতরানের প্রশংসায় অভিষেক ডালমিয়া

 

 

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...