Saturday, April 4, 2026

মৌর্য-গুপ্তরা উপেক্ষিত গুরুত্ব মোঘলদের, নতুন ইতিহাস লেখার ডাক শাহের

Date:

Share post:

দেশের ইতিহাসে(History) শুধুমাত্র মুঘল শাসকদের গুরুত্ব দিয়েছেন ইতিহাসবিদরা। এতদিন ধরে উপেক্ষিত থেকে গিয়েছেন দেশের রাজবংশের গুরুত্বপূর্ণ শাসকেরা। শুক্রবার এক বই প্রকাশ অনুস্থানে এসে এমনটাই জানালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister) অমিত শাহ(Amit Shah)। পাশাপাশি সমাজের কাছে তিনি ডাক দেন সঠিক ভাবে ভারতের ইতিহাসকে পরিবেশন করার উদ্যোগ নিতে।

রাজপুতানার ইতিহাস সম্পর্কিত একটি বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহ বলেন, ‘‘ভারতের অধিকাংশ ইতিহাসবিদ পাণ্ড্য, চোল, মৌর্য, গুপ্ত এবং অহোমের মতো অনেক সাম্রাজ্যের গৌরবময় কাহিনি উপেক্ষা করে শুধু মাত্র মুঘলদের ইতিহাস লিপিবদ্ধ করার বিষয়টিকে প্রধান্য দিয়েছেন।’’ সুলতানি ও মুঘল শাসকদের বিরুদ্ধে রাজপুতানা, অহম (অসম)-সহ ভারতের বিভিন্ন প্রান্তের রাজাদের লড়াইকে ‘সংস্কৃতি, ভাষা এবং ধর্ম রক্ষার যুদ্ধ’ বলেও চিহ্নিত করেছেন শাহ। তিনি বলেছেন, ‘‘তাঁদের লড়াই বৃথা যায়নি। ভারত আবার বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে।’’ পাশাপাশি শাহ বলেন, “মৌর্যরা সাড়ে ৫০০ বছর ধরে গোটা দেশ শাসন করেছে— আফগানিস্তান থেকে লঙ্কা পর্যন্ত। সাতবাহন শাসকেরা ৫০০ বছর রাজত্ব করেছেন। গুপ্তরা ৪০০ বছর। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত প্রথম একটি অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিলেন এবং সেই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু তাঁদের উপর তেমন কোনও বই নেই!”

আরও পড়ুন:Badminton: ইন্দোনেশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু-লক্ষ‍্য সেন

পাশাপাশি শাহ এদিন বলেন, “এটা সত্যি যে অনেকে ইতিহাস বিকৃত করেছে। তাঁরা যা পেরেছে লিখেছে। কিন্তু এখন আমাদের কে আটকাবে। কেউ থামাতে পারবে না। ইতিহাস সরকার তৈরি করে না। ইতিহাস সত্যি ঘটনার উপর তৈরি হয়।” শাহের দাবি, পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাস নতুন করে লেখার ব্যাপারে কেউ আমাদের আটকাতে পারবে না। মিথ্যা ছড়ানোর বদলে আরও বেশি করে সত্যি ঘটনা লিখতে হবে আমাদের নতুন ইতিহাস বইগুলোতে। যাতে সেটা কার্যকরী হয়। পাশাপাশি তিনি লেখক-ফিল্ম নির্মাতাদের অনুরোধ করেছেন, সত্যিটা সামনে আনতে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...