Wednesday, June 24, 2026

Jhargram: যাত্রীসমেত বাস আটকাল দাঁতাল,ঝাড়গ্রাম জুড়ে হাতির আতঙ্ক

Date:

Share post:

আতঙ্ক কাটছে না ঝাড়গ্রামে (Jhargram)। প্রতিমুহূর্তে দাঁতালের আক্রমনের ভয়ে সিঁটিয়ে আছেন এলাকাবাসী।। ঝাড়গ্রামের গিধনির পডিহা এলাকায় গতকাল অর্থাৎ শুক্রবার হাতির দল হামলা (elephant attack on friday) চালায়। আচমকা হাতির আক্রমণে ঘর ছেড়ে বেরিয়ে রাস্তায় ছুটতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এরপর গোটা বাড়িই ভেঙে গুঁড়িয়ে দেয় দাঁতালের দল। কিন্তু তারপরেও থামেনি হাতির তাণ্ডব। আজ সকালে জামবনির শাবলমারা এলাকায় যাত্রীসমেত বাস আটকে দেয় একটি দাঁতাল। বাসের যাত্রীরা ততক্ষণে চিৎকার শুরু করে দেন। মুহূর্তে ভাইরাল হয় ভিডিও (Viral Video)। দেখা যায় শুঁড় দিয়ে বাসে ধাক্কা মারতে শুরু করেছে দাঁতাল। আতঙ্কে বাসের মধ্যেই ছুটতে শুরু করেন যাত্রীরা ।

রাতে দলমার দাঁতালদের দাপাদাপি, দিনে স্থানীয় জঙ্গলে থাকা হাতির তাণ্ডব।ফসলের ক্ষতির পাশাপাশি ঘরবাড়ির ক্ষতি করছে প্রতিদিন হাতির দল।সেই সঙ্গে প্রাণহানির ঘটনা ঘটছে। যার ফলে এলাকার বাসিন্দারা প্রচণ্ড ক্ষুব্ধ বনদফতরের ওপর। হাতির হামলায় ঝাড়গ্রাম জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন দফতর সূত্রে খবর গিধনি, জামবনি, ঝাড়গ্রাম, সাঁকরাইল, নয়াগ্রাম রেঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে একশোরও বেশি হাতি। বন দফতরের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। বন দফতরের (Forest department)প্রতিক্রিয়া এখনও মেলেনি।



Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...