Sunday, April 12, 2026

ন্যাশনাল হেরাল্ড মামলায় ফের সোনিয়াকে তলব ইডির, বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস

Date:

Share post:

কংগ্রেস শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধীকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ন্যাশনাল হেরাল্ড মামলায় আগামী ২৩ জুন ফের হাজিরার নোটিশ পাঠানো হয়েছে সোনিয়াকে। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের মাধ্যমে হাওলায় টাকা লেনদেন হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। সেই তদন্তে জিজ্ঞাসাবাদ করতেই তলব সোনিয়াকে।

প্রসঙ্গত, এর আগে সোনিয়া গান্ধীকে গত, ৮ জুন ইডি দফতরে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু আচমকা কোভিড আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকার কারণে ইডি দফতরে যেতে পারেননি কংগ্রেস নেত্রী। সেই সময় ইডির কাছে তিন সপ্তাহের সময় চেয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলাতে সোনিয়া গান্ধীর পাশাপাশি রাহুল গান্ধীকেও তলব করেছে ইডি। তবে ইডির এই অতিসক্রিয়তাকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করা হয়েছে কংগ্রেসের তরফে।

কংগ্রেস সূত্রের খবর, কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার প্রতিবাদে দিল্লিতে ইডির নতুন দফতরের বাইরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি নিতে পারেন কংগ্রেস সমর্থকরা। রাজ্যে রাজ্যেও এমন প্রতিবাদ দেখাতে পারেন প্রদেশ নেতৃত্ব।

আরও পড়ুন:Corona : দেশজুড়ে বাড়ছে সংক্রমণ, করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়াল

 

 

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...