Friday, June 12, 2026

Corona : দেশজুড়ে বাড়ছে সংক্রমণ, করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়াল

Date:

Share post:

দেশজুড়ে ফের মারাত্মক হারে বাড়তে শুরু করেছে কোভিড সংক্রমণ। ফলে করোনা নিয়ে ফের উদ্বেগ তৈরি হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন। গত তিন মাসের মধ্যে যে সংখ্যা সর্বোচ্চ। দৈনিক সংক্রমণের হার বা পজিটিভিটি রেটও শুক্রবারের তুলনায় কিছুটা বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার দৈনিক সংক্রমণের হার ২.৪১ শতাংশ। দেশে সংক্রমনের লিলিকে প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পরই রয়েছে কেরল । তৃতীয় স্থানে দিল্লি। তার পরে রয়েছে কর্নাটক।

 

তবে আশার কথা একটাই সংক্রমণ ও পজিটিভিটি রেট বাড়লেও মৃত্যুর সংখ্যা শুক্রবারের তুলনায় অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। সেখানে শুক্রবার মৃতের সংখ্যা ছিল ২৪। সক্রিয় রোগীর সংখ্যা শুক্রবারের তুলনায় কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ১০৩। ফলে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

Related articles

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...