Saturday, June 20, 2026

দিল্লির ব্রহ্মশক্তি হাসপাতালে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক রোগীর

Date:

Share post:

দিল্লির রোহিনী এলাকার ব্রহ্মশক্তি হাসপাতালে শনিবার সকালে ভয়াবহ আগুন লাগে। সেসময় হাসপাতলে প্রতিটি বিভাগেই অনেক রোগী চিকিৎসাধীন ছিলেন। এখনো পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে একজন রোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । আগুন লাগার সঠিক কারণ এখনও জানা না গেলেও দমকল সূত্রে প্রাথমিকভাবে অনুমান শটসার্কিট থেকে আগুন লেগেছে। সম্ভবত আইসিইউ রুমের এসির তার থেকেই এই আগুন ছড়িয়েছে। সে সময় হাসপাতালের আইসিইউতে ৬ জন রোগী ছিলেন। তাদের মধ্যে একজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। বাকিদের দমকলকর্মীরা দ্রুত সেখান থেকে বের করে আনতে সক্ষম হয়েছেন। তবে দমবন্ধ হয়ে, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে তারা সকলেই চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দমকল সূত্রে খবর, শনিবার ভোর পাঁচটা নাগাদ এই আগুন লাগে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন এলেও পরে আরও আটটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। ঘণ্টাখানেকের চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা গিয়েছে।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...