Tuesday, March 31, 2026

পার্কসার্কাস গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য: মানসিক সমস্যা ছিল চোড়ুপ লেপচার!

Date:

Share post:

পার্কসার্কাস (Park Circus) গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, মানসিক রোগে ভুগছিলেন চোড়ুপ লেপচা (Chrup Lepcha)! মানসিক রোগের কারণে তাঁকে সরকারি হাসপাতালেও ভর্তি করা হয়েছিল বলে খবর। তারপরেও কেন তাঁকে ডিউটিতে রেখে হাতে আগ্নেয়াস্ত্র দেওয়া হল- তা নিয়ে প্রশ্ন উঠছে।

বছরখানেক আগে চাকরি পান চোড়ুপ লেপচা নামে যুবক। প্রথমে এসটিএফে (STF) যোগ দেন তিনি। মুর্শিদাবাদে অভিযান চালানোর সময় গাড়ি থেকে মাঝপথেই নেমে পড়েছিলেন তিনি। সহকর্মীরা তাঁকে এনকাউন্টারে মেরে ফেলতে পারে বলে আতঙ্কে ভুগছিলেন বলে সূত্রের খবর। মানসিক সমস্যা বুঝতে পেরে, চোড়ুপকে নিয়ে অভিযানের মাঝেই দু’জন পুলিশকর্মী কলকাতা ফিরে আসেন। সরকারি হাসপাতালে ভর্তি করে হয় চিকিৎসাও।

চোড়ুপ মাদকাসক্তও ছিলেন বলেও পুলিশ (Police) সূত্রে খবর। তাঁর সহকর্মীদের অভিযোগ, মানসিক চিকিৎসার পরেও নানারকম অস্বাভাবিক আচরণ করতেন চোড়ুপ। সিপি বিনীত গোয়েল অবশ্য মানসিক অবসাদে ভোগার সম্ভাবনার কথাই শুক্রবার জানিয়ে ছিলেন।

পার্কসার্কাসে এলোপাথাড়ি গুলি চালিয়ে আত্মঘাতী হন চোড়ুপ লেপচা। তাঁর ছোড়া গুলিতে মৃত্যু হয় রিমা সিংহ নামে এক তরুণীর। আহত হন বেশ কয়েকজন। সেই তদন্তে নেমে ঘটনার দিনে এলাকার বেশ কয়েকটি সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার কিছুক্ষণ আগে একটি বাড়ির সিঁড়ি দিয়ে উঠেছিলেন চোড়ুপ। নীচে নেমেই এই ভয়াবহ কাণ্ড ঘটান। কেন গিয়েছিলেন তিনি? সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চলন্ত বাইকে থাকা অবস্থায় রিমার গলায় কীভাবে গুলি লাগল- সেবিষয়েও তদন্ত চলছে।

আরও পড়ুন- পয়গম্বর বিতর্কে উত্তাল দেশ: উত্তরপ্রদেশে গ্রেফতার ২২৭, রাঁচিতে মৃত ২

 

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...