Saturday, June 27, 2026

Sunil Chhetri: আন্তর্জাতিক ফুটবলে ১৭ বছর, কী বললেন ভারত অধিনায়ক?

Date:

Share post:

এএফসি এশিয়ান কাপের (Afc Asian Cup) যোগ‍্যতা পর্বের প্রথম ম‍্যাচ কম্বোডিয়ার পর শনিবার আফগানিস্তানের বিরুদ্ধেও গোল পেয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। দু’টি ম্যাচে ভারত যে চারটি গোল করেছে, তার মধ‍্যে তিনটিই সুনীলের। আর রবিবারই আন্তর্জাতিক ফুটবলে ১৭ বছর পূর্ণ করলেন সুনীল। আর এই কৃতিত্ব অর্জন করে সুনীল বললেন, এই ভাবে ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ার উদ্‌যাপন করতে পেরে ভাল লাগছে।

ম‍্যাচ শেষে সাংবাদিকদের সুনীল বলেন,” এই ভাবে ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ার উদ্‌যাপন করতে পেরে ভাল লাগছে। এক সময় মনে হয়েছিল ম্যাচ ড্র হবে। ছেলেরা ভাল খেলেছে। আমার কাছে যদিও এই ধরনের মাইলফলক খুব বেশি প্রাধান্য পায় না। আমি গর্বিত এত বছর ধরে জাতীয় দলের জার্সি পরতে পেরে।”

আরও পড়ুন:বিস্ফোরক স্টিমাচ, ‘ভারতে ফুটবলের জ্ঞান  সীমিত’ সাংবাদিক সম্মেলনে বললেন সুনীলদের হেডস‍্যার

 

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...