Tuesday, March 31, 2026

অ্যাডামাস ইউনিভার্সিটির মুকুটে নতুন পালক, মিলল এবিপি আনন্দ ‘শিক্ষা সম্মান ২০২২’-এ  

Date:

Share post:

শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতার সম্মান পেল অ্যাডামাস ইউনিভার্সিটি। এবিপি আনন্দ ‘শিক্ষা সম্মান ২০২২’-এ সম্মানিত হল এই বিশ্ববিদ্যালয়। উত্তর-পূর্ব ভারতের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি।এই বিশ্ববিদ্যালয়ের আচার্য সমিত রায় জানিয়েছেন, দশটি স্কুলের প্রায় চার হাজার ছেলেমেয়ে এখানে পড়াশোনা করছে। পড়ুয়াদের প্রধান লক্ষ্য যদি ডিগ্রি পাওয়া হয়, তবে এরই পাশাপাশি এখানে গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি ও গবেষণা করার সুযোগ আছে। সেইসঙ্গে নতুন প্রজন্ম যাতে তাদের কর্মস্থলে গিয়ে দক্ষতা প্রদর্শন করতে পারে সেটাও ইউনিভার্সিটির অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন- প্রতিবাদীদের মুখ বন্ধ করতে যোগীরাজ্যে বুলডোজার, লকআপে লাঠির ঘা
পূর্ব ভারতে এবং তার বাইরে যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্বতায় শিক্ষা বিস্তারে সগৌরবে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখে, এবিপি আনন্দ সেই শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মান জানাতে শুরু করেছে ‘শিক্ষা সম্মান’ প্রদান। বাংলার শিক্ষা মানচিত্রে চেতনার বিকাশ ঘটাতে অ্যাডামাস ইউনিভার্সিটির জুড়ি মেলা ভার। পূর্ব ভারতের সবচেয়ে প্রাণবন্ত এবং বৃহত্তম ক্যাম্পাস হিসেবে এবিপি আনন্দর এই সম্মাননা তাই অ্যাডামাস ইউনিভার্সিটির মুকুটে আরও একটি গৌরবজ্জ্বল পালক।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...