Friday, June 19, 2026

প্রতিবাদীদের মুখ বন্ধ করতে যোগীরাজ্যে বুলডোজার, লকআপে লাঠির ঘা

Date:

Share post:

যেভাবেই হোক প্রতিবাদীদের মুখ বন্ধ করতে বদ্ধপরিকর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাই যোগীরাজ্যে প্রতিবাদীদের উপরে তাণ্ডব আর শেষ হচ্ছে না। বিজেপির অধুনা সাসপেন্ডেড মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তরপ্রদেশের সাহারানপুরে বিক্ষোভ-সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে বহু বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল। গতকাল অর্থাৎ শনিবার পুরোপুরি সরকারি মদতে দু’জনের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল বুলডোজার দিয়ে। রবিবার বুলডোজার-তাণ্ডব চলল প্রয়াগরাজে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল জাভেদ মহম্মদের বাড়ি। পুলিশের দাবি এই জাভেদ মহম্মদের উদ্যোগে এবং নেতৃত্বেই নাকি শুক্রবার প্রয়াগরাজে নূপুরের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়েছিল। শুধু তাই নয় প্রয়াগরাজের বিভিন্ন জায়গায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাটিতেও নাকি জাভেদের উস্কানি ছিল। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে  বুলডোজার চালানোর আগের রাতে  প্রয়াগরাজ পুরসভা জাভেদের বাড়ির সামনে একটি নোটিস ঝুলিয়ে দেয়। তাতে দাবি করা হয়, জাভেদের বাড়ির প্রথম ও দ্বিতীয় তলে বেআইনি নির্মাণ হয়েছে। উত্তরপ্রদেশের পুলিশ পুরকর্তাদের সঙ্গে নিয়ে সহারানপুরেও দুটি বাড়ি ভেঙে দিয়েছে বলে খবর। এদিকে শুক্রবারের বিক্ষোভ এবং হিংসাত্মক ঘটনার জেরে ইতিমধ্যেই পুলিশ ৩০০ জনকে গ্রেফতার করেছে। প্রয়াগরাজে ৯১ জন, সহারানপুর থেকে ৭১ জন, হাথরস থেকে ৫১ জন গ্রেফতার হয়েছে।

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...