Saturday, May 30, 2026

সোমবার ইডি-তে রাহুলের হাজিরার সময় দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের, এবার কী বলবেন অধীর?

Date:

Share post:

সোমবার, ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi)। আর সেদিনই এই তলবের প্রতিবাদ করে দেশজুড়ে বিভিন্ন জায়গায় ২৫টি ইডি (ED) দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নিয়েছে কংগ্রেস। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই রাহুলকে তলব বলে অভিযোগ কংগ্রেসের। একই অভিযোগে তৃণমূলের বিক্ষোভের সমালোচনা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীনরঞ্জন চৌধুরী। এবার, এই প্রতিবাদ নিয়ে কী বলবেন?

ন্যাশনাল হেরাল্ড মামলায় ২ জুন প্রথমবার রাহুলকে ডেকে পাঠায় ইডি। কিন্তু বিদেশে থাকায় সেসময় ইডির কাছে ফের সময় চেয়ে নেন তিনি। তারপর ১৩ তারিখ রাহুলকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কংগ্রেস সূত্রে খবর, সোমবার রাহুল যখন ইডি দফতরে হাজিরা দেবেন সেসময় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাঁর সঙ্গে ইডি অফিস পর্যন্ত যাবেন। রাহুল যতক্ষণ অফিসের ভিতরে থাকবেন, ততক্ষণ তাঁরা বাইরে অপেক্ষা করবেন। দলের সব সাংসদকেও দিল্লিতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে কংগ্রেস (Congress) নেতৃত্ব। এই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ইডির (ED) মোট ২৫টি দফতরের সামনে বিক্ষোভ দেখাবেন কংগ্রেসের নেতাকর্মীরা। এবার এই কর্মসূচি নিয়ে কী বলবেন অধীর চৌধুরী! এর আগে রাজ্যের শাসকদলের নেতাদের হাজিরার সময় কলকাতায় সিবিআই অফিসের সামনে তৃণমূলের কর্মীদের বিক্ষোভের সমালোচনা করেছিলেন তিনি। এবার তাঁর দলই ইডি-র বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। এখন কেন উল্টো সুর! রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সোনিয়া ও রাহুল গান্ধীকে জেরায় হাজিরা দিতে নোটিশ দেওয়া হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছে তৃণমূল, তা কী এবার তারা সমর্থন করবেন? শুধু সোমবারই নয়, ২৩ জুন সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) হাজিরা সময়ও দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিচ্ছে কংগ্রেস।

আরও পড়ুন- প্রতিবাদীদের মুখ বন্ধ করতে যোগীরাজ্যে বুলডোজার, লকআপে লাঠির ঘা

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...