‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

Date:

Share post:

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত ‘সরকারি’ বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul, Minister of Women and Child Development and Social Welfare of West Bengal) দায়িত্বভার গ্রহণের পর স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, মহিলারা যা খুশি পোশাক পরতে পারেন, যখন ইচ্ছে রাস্তায় বেরোতে পারেন এবং নিজেদের মতো করে ঘোরাঘুরি করতেও কোনও বাধা নেই। কিন্তু তাঁর এই বক্তব্য যত না বেশি ভাইরাল হল, তার থেকে বেশি বিতর্ক তৈরি করল এই বক্তব্য তুলে ধরা ‘সরকারি’ বিজ্ঞাপনের হোর্ডিং। যেখানে দেখা গেল মন্ত্রীর কথা উল্লেখ করতে গিয়ে পোশাক পরিধানের বিষয়টির বানান সম্পূর্ণ ভুল লেখা হয়েছে। হওয়া উচিত ছিল পোশাক ‘পরা’ কিন্তু তার বদলে বদলে লেখা হয়েছিল ‘পড়া’! শুধু যে অর্থই বদলে গেছিল তাই নয়, নতুন সরকারকে কটাক্ষের মুখেও পড়তে হয়। এরপরই বানান-বিভ্রাট এবং ট্রোলিং নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন ক্ষুব্ধ মন্ত্রী। জানিয়ে দেন, তাঁর দফতরের কেউ এই হোডিং লাগান নি। এরপরই দেখা গেল শহরের রাস্তা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul)ছবি সহ ভুল বানানের হোর্ডিং সরিয়ে ফেলা হয়েছে।

রাজ্য তথা দেশ জুড়ে বাড়তে থাকা ধর্ষণের ঘটনা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের পোশাক নির্বাচন কিংবা বেশি রাত পর্যন্ত বাইরে চলাফেরার সমালোচনা করা হয়। কিন্তু বিজেপি বাংলায় ক্ষমতায় আসতেই নারী স্বাধীনতার বার্তা প্রতিষ্ঠা করতে অগ্নিমিত্রা জানিয়েছিলেন,মেয়েরা যখন ইচ্ছা রাস্তায় বেরোবে। যতক্ষণ খুশি ঘুরবে। যেমন ইচ্ছে পোশাক পরতে পারেন। সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের (Govt of West Bengal) । এরপরই শহরের একটি হোডিংয়ে হুবহু এই কথা লিখে তাতে মন্ত্রীদের ছবি দেওয়া হয়। কিন্তু সমস্যা হয়ে যায় বানানে। ‘পোশাক পরা’র জায়গায় হয়ে যায় ‘পোশাক পড়া’। বাংলা ব্যাকরণগত ভুল সমাজমাধ্যমে ভাইরাল হতে বেশি সময় নেয়নি। এরপরই সমালোচনার ঝড় ওঠে। বিতর্কে মুখে পড়ে নিজের স্বপক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেন রাজ্যের মন্ত্রী। অগ্নিমিত্রার কথায়, “এই হোর্ডিং আমার দফতর বা আমার দলের তরফে লাগানো হচ্ছে না। কেউ বা কারা স্বতঃপ্রণোদিত হয়ে এই কাজ করছেন। আমি তাঁদের বলছি, এটা করবেন না।” এর চব্বিশ ঘণ্টা কাটেতে না কাটতেই দেখা যায়, দ্রুত এবং তৎপরতার সঙ্গে খুলে ফেলা হয়েছে সেই হোর্ডিং।

 

spot_img

Related articles

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...

‘আমি, মমতা দু’জনেই সর্বহারা’! কেন এমনটা বললেন পানিহাটির BJP বিধায়ক রত্না?

ফের ওপেন হয়েছে আরজি কর মামলার ফাইল। এই আবহে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দীর্ঘ বৈঠক...

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...