Saturday, April 4, 2026

India Team: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে হার ভারতের

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ (T-20) ম‍্যাচে হার ভারতের ( India) । এদিন প্রোটিয়াদের কাছে ৪ উইকেটে হারাল ঋষভ পন্থের ( Rishabh Pant) দল। প্রথমে ব্যাটিং ব্যর্থতা, পরে স্পিনারদের ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচেও হার ভারতের। এই হারের ফলে সিরিজে ২-০ এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে ভারতীয় দল। ভারতের হয়ে ৪০ রান করেন শ্রেয়স আইয়র। ৩৪ রান করেন ঈশান কিষান। ৩০ রানের অপরাজিত দিনেশ কার্তিক। প্রোটিয়াদের হয়ে দুটি উইকেট নেন নর্টজে। একটি করে উইকেট নেন রাবাডা, পার্নেল, প্রিটোরিয়াস এবং মহারাজ।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে দুরন্ত ইনিংস খেলেন ক্লাসেন। ৮১ রান করেন তিনি। ৩৫ রান করেন বাভুমা। ভারতের হয়ে চার উইকেট নেন ভুবনেশ্বর কুমার। একটি করে যুজবেন্দ্র চ‍্যাহাল এবং হর্ষল প‍্যাটেল।

আরও পড়ুন:Sunil Chhetri: আন্তর্জাতিক ফুটবলে ১৭ বছর, কী বললেন ভারত অধিনায়ক?

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...