Friday, April 3, 2026

প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে শান্তিপুরে বোমাবাজি, আহত ৪ পুলিশকর্মী

Date:

Share post:

প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে নদিয়ার (Nadia) শান্তিপুরের টেংরিডাঙা এলাকায় ব্যাপক বোমাবাজি। পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে এলাকায় দুই বাসিন্দার মধ্যে ঝগড়া বাধে বলে অভিযোগ। পরে, তা থেকেই উত্তেজনা ছড়ায়। এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। ঘটনায় এখনও পর্যন্ত ২০জনকে আটক করেছে পুলিশ।
রবিবার, টাইমকলের জল নেওয়াকে কেন্দ্র করে দুই মহিলার মধ্যে ঝগড়া বাধে। পরে সেটাই হাতাহাতির চেহারা নেয়। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বিনা অনুমতিতে বাড়ির উপর দিয়ে কেবলের তার নিয়ে যাওয়া নিয়ে এই দুই বাড়ির মধ্যে বচসা চলছিল। এদিন তা চরম আকার নেয়। স্থানীয়দের তোলা মোবাইল ক্যামেরার ফুটেজে দেখা যায়, বাড়ির ছাদ থেকে একের পর এক বোমা ছোড়া হয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে যান রাণাঘাটের এসডিপিও। ঘটনায় আহত হয়েছেন ৪ পুলিশকর্মী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...