Friday, April 3, 2026

বিতর্কিত মন্তব্যের জেরে এবার বিজেপি নেত্রী নূপুরকে তলব মুম্বই পুলিশের

Date:

Share post:

বিতর্কিত মন্তব্যের জেরে আরও বিপাকে বিজেপি।দলের জাতীয় সাসপেন্ডেড মুখপাত্র নূপুর শর্মাকে এবার তলব করল মুম্বই পুলিশ। আগামী ২৫ জুন নূপুরকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বয়ান রেকর্ড করা হবে।

ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায় নূপুরকে নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ। যে টেলিভিশন চ্যানেলের বিতর্কসভায় যোগ দিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী, সেই অনুষ্ঠানের ভিডিয়ো ফুটেজ সংশ্লিষ্ট চ্যানেলের থেকে চেয়ে পাঠিয়েছে পুলিশ। ২৫ জুন সকাল ১১টায় মুম্বই পুলিশের কাছে নূপুরকে হাজিরা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত কয়েকদিন আগেই একটি টেলিভিশন চ্যানেলে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেত্রী। যার জেরে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। এই ঘটনায় একাধিক মুসলিম রাষ্ট্র ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দিয়েছে।এরপরই দেশের একাধিক থানায় নূপুর শর্মার বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে নূপুরের পাশাপাশি  নবীন জিন্দল, সাংবাদিক সাবা নকভি-সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধেও আলাদা করে মামলা দায়ের করা হয়েছে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...