Saturday, June 27, 2026

হরিশ পার্কে জমজমাট বিবেক কাপ, গোল না পেয়ে আক্ষেপ বাবুলের

Date:

Share post:

হরিশ পার্কে বিবেক কাপ। রবিবাসরীয় সন্ধ্যায় এক জমজমাট ফুটবল ফেস্টিভ্যাল। গায়ক- ফিল্মস্টারদের নিয়ে তৈরি তারকাদের বিরুদ্ধে মাঠে নেমে খেললেন মোহনবাগান-ইস্টবেঙ্গলের প্রাক্তনীরা। এই মশলা ম্যাচ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন হাজির সকলে।

তবে গোল করতে না পারায় গায়ক তথা তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়র একটা আক্ষেপ রয়েই গেল। গোল করার জায়গায় গিয়েও তা পারলেন না। কারণ, সহ-খেলোয়াড়রা সঠিক ভাবে পাস বাড়িয়ে তাঁকে সাহায্য করতে ব্যর্থ। তা না হলে ৫১ বছর বয়সেও গোল করে দেখিয়ে দিতেন তিনি।

প্রসঙ্গত, আজ রবিবার বিকালে মাঠে নেমে চুটিয়ে ফুটবল খেললেন বাবুল। তাঁর টিমে ছিলেন ফাল্গুনী দত্ত, রহিম নবি ও অভিনেতা বনি সেনগুপ্ত। প্রতিপক্ষ দলে ছিলেন ষষ্ঠী দুলে, নাসিম আক্তার , অভিনেতা সোহম চক্রবর্তীরা। এই ম্যাচে বাবুলের টিম ২-০ গোলে ম্যাচ জিতে গেলেও গোল পাননি বালিগঞ্জের বিধায়ক। গোল মুখে অন্তত তিনবার পৌঁছে গিয়েও লক্ষ্যপূরণ হয়নি বাবুলের। তাই জিতেও মন খারাপ বাবুলের।

উল্লেখ্য, হরিশ মুখার্জি পার্কে বিবেক কাপ ফাইনালের আগে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন চিত্রতারকা আর অতীতে ময়দান কাঁপানো প্রাক্তন ফুটবলাররা। অন্যতম আয়োজক ছিলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাতা কাজরী বন্দ্যোপাধ্যায়, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত-সহ আরও বিশিষ্টজনেরা। ছিলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন- অভিষেক ত্রিপুরায় পা রাখার আগেই রবিবাসরীয় প্রচারে ঝড় তুললো তৃণমূল

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...