Friday, April 3, 2026

ঘোড়ার জন্য পাঁচ লক্ষ টাকার বীমা ঘোষণা জম্মু-কাশ্মীর প্রশাসনের

Date:

Share post:

টাট্টু ঘোড়ার জন্য এবার বীমার(Insurence) কথা ঘোষণা করল জম্মু-কাশ্মীরের প্রশাসন(Jammu and Kashmir administration)। বার্ষিক অমরনাথ যাত্রার (Amarnath Yatra) আগে শ্রমিক(Labour), ঘোড়া এবং টাট্টুদের ভাড়া বাড়ানর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘোষণা করা হল ৫লক্ষ টাকা পর্যন্ত বীমার কথাও।

অমরনাথ যাত্রার নিরাপত্তা সুনিশ্চিত করতে বিভাগীয় কমিশনারের (Divisional Commissioner) সভাপতিত্বে একটি বৈঠকের আয়োজন করা হয় শনিবার। অমরনাথ যাত্রা করতে আসা তীর্থযাত্রীদের পরিষেবা প্রদানের লক্ষ্যে অন্তত ১৬০০০ হাজার শ্রমিক নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি অমরনাথ যাত্রায় পরিষেবা প্রদানকারী ঘোড়া এবং টাট্টুদের নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া আগামী ১৪ জুনের মধ্যে শেষ করতে হবে বলেও জানান হয়েছে। এর আগে সহকারী শ্রম কমিশনার এবং জেলা পশুপালন আধিকারিকদের শ্রমিক এবং টাট্টু ঘোড়াদের নাম নথিভুক্ত করার জন্য একাধিক জেলায় ক্যাম্প পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছিল। জম্মুর উপ-পরিচালক পশুপালন বিভাগকেও মারওয়াহ ওয়াদওয়ান, ডাকচান এলাকা এবং অন্যান্য সাতটি অঞ্চল থেকে আগত টাট্টু ঘোড়াদের সব তথ্য দিতে হবে। পাশাপাশি শ্রমিকদের বিষয়েও সব খুঁটিনাটি জানাতে হবে। এবারের এই অমরনাথ যাত্রার সবথেকে বড় বিষয় হল যাত্রা চলাকালীন সমস্ত ঘোড়া এবং টাট্টুদের পরিষেবার জন্য একটি বছরব্যাপী বীমা কভার প্রদান করা হবে। শনিবার ঘোষিত ঘোড়ার বীমার অংশ হিসাবে, পশুদের জন্য ৫ লক্ষ টাকার পুরো বছরের বীমা কভার বাড়ানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।



Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...