Saturday, April 4, 2026

শুভেন্দু মানসিক রোগী, রাহুল যাত্রাপালার সখী! কটাক্ষ কুণালের

Date:

Share post:

রাজ্যের সাম্প্রতিক অস্থির পরিস্থিতি নিয়ে এবার বিজেপি তথা বিরোধী নেতাদের বিঁধলেন শাসক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে “মানসিক রোগী” আর বিজেপি নেতা রাহুল সিনহাকে “যাত্রাপালার সখী” বলে কটাক্ষ করলেন কুণাল।

রবিবার কলকাতায় আসার পথে পূর্ব মেদিনীপুরের রাধামণি এলাকায় শুভেন্দু অধিকারীর কনভয় আটকায় পুলিশ। যা নিয়ে রাজনৈতিক উত্তাপ ও তরজা তুঙ্গে ওঠে। আর সেই প্রেক্ষিতেই বিরোধী দলনেতাকে মানসিক রোগী বলে খোঁচা দেন কুণাল ঘোষ। তাঁর কথায়, “শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা নাটক করছেন। একটা ধর্মীয় আবেগে আঘাত পড়েছে বা একাংশের রাজনীতিবিদ প্ররোচনা দিচ্ছেন। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, তখন ছবি তুলে খবরে ভেসে থাকার চেষ্টা করছেন। শুভেন্দু মানসিক রোগী।”

রাহুল সিনহাকেও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা। কুণাল বলেন, “রাহুল সিনহা চুল আঁচড়ায় দেখুন, যেন যাত্রা পালার সখী। এরা এখন গোষ্ঠী রাজনীতি করছে।” প্রসঙ্গত, কিছুদিন আগে কুণাল সম্পর্কে রাহুলের মন্তব্য ছিল, তিনি নাকি বিজেপির চর। এরপরই পাল্টা রাহুলকে একের পর কটাক্ষ করে বিদ্ধ করছেন কুণাল।

আরও পড়ুন- হরিশ পার্কে জমজমাট বিবেক কাপ, গোল না পেয়ে আক্ষেপ বাবুলের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...