Friday, April 3, 2026

লক্ষ্য রাষ্ট্রপতি নির্বাচন, আগামিকাল দিল্লি যাচ্ছেন মমতা

Date:

Share post:

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অবিজেপি দলগুলিকে একজোট করাই লক্ষ্য। কেন্দ্রের বিরোধী শক্তি একজোট হলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে (BJP) হারানো সম্ভব-একথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইমতো মঙ্গলবার, দিল্লি যাচ্ছেন তিনি। বুধবার, বিকেল ৩টেয় নয়াদিল্লির (New Delhi) কনস্টিটিউশন ক্লাবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠক ডেকেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো।

ইতিমধ্যেই এই বৈঠকে যোগ দেওয়ার জন্য দেশের ২২ জন অবিজেপি নেতৃত্বকে চিঠি লিখেছেন মমতা। যে তালিকায় রয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও। সূত্রের খবর, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের এই হাইভোল্টেজ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত থাকবেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাও, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে, ঝাড়খন্ডের হেমন্ত সোরেন, পাঞ্জাবের ভগবন্ত মান, কংগ্রেস সভানেত্রি সোনিয়া গান্ধী, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, সিপিআই জেনারেল সেক্রেটারি ডি রাজা, সীতারাম ইয়েচুরি, সপা প্রধান অখিলেশ যাদব, এইচ ডি কুমারস্বামী, এইচ ডি দেবেগৌড়া, ফারুখ আবদুল্লা, মেহবুবা মুফতি, সুখবির সিং বাদল, পবন চামলিং, এবং কাদের মহিদিন। আর এই বৈঠকেই চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীর নাম।

বিজেপি বিরোধী শক্তিকে একজোট গড়ার ক্ষেত্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রণী ভূমিকা নিয়েছেন। বিরোধী দলগুলিও তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়য়ের দিল্লি সফরের দিকে।

আরও পড়ুন- ধাক্কা খেল আয়কর দফতর, হাইকোর্টে বিপুল জয় তৃণমূলের

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...