Wednesday, June 24, 2026

Bengal Cricket: রঞ্জি সেমিফাইনালে বাংলার সামনে মধ‍্যপ্রদেশ, সেমিফাইনালে বাড়তি স্পিনার খেলানোর ইঙ্গিত অরুণ লালের

Date:

Share post:

মঙ্গলবার রঞ্জিট্রফির সেমিফাইনালে খেলতে নামছে বাংলা। প্রতিপক্ষ মধ‍্যপ্রদেশ। কোয়ার্টার ফাইনালে ঝাড়খন্ডকে কার্যত উড়িয়ে সেমিফাইনালে পৌঁছেছে বাংলা। রান পেয়েছেন প্রায় প্রত্যেক ব্যাটার। শুধু তাই নয়, কোয়ার্টার ফাইনালে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলা দল। প্রথম ইনিংসে বাংলার ন’জন ব্যাটার ৫০ বা তার বেশি রান করেছেন। শেষ চারের লড়াইয়ে বাংলা সামনে এবার মধ্যপ্রদেশ। যাদের কোচ চন্দ্রকান্ত পন্ডিত। দলে রয়েছেন রজত পাতিদার, কুলদীপ সেনরা। তবে তথাকথিত কোন বড় ক্রিকেটার নেই মধ্যপ্রদেশ দলে।

বাংলা দলের চিন্তার কারণ অভিজ্ঞ ক্রিকেটার মনোজ তেওয়ারির চোট। হাঁটুর চোটে কাবু বাংলার মন্ত্রী-ক্রিকেটার। বাংলা দলের কোচ অরুণ লাল যদিও মনোজের খেলার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। তিনি বলেন, ” আশা করব ও খেলতে পারবে।” পাশাপাশি পিচের কথা মাথায় রেখে বাংলা দলে কিছু পরিবর্তন আসতে পারে। শাহবাজ আহমেদের সঙ্গে খেলতে দেখা যেতে পারে ঋত্বিক চট্টোপাধ্যায়কে। তবে সে ক্ষেত্রে বাদ যাবেন কোনও একজন পেসার।

যদিও কাকে বাদ দেওয়া হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলা দলের কোচ অরুণ লাল বলেন, ”গত দুইদিন খুব ভাল অনুশীলন হয়েছে। সেমিফাইনালের জন্য আমরা প্রস্তুত। নেটে সায়ন খুব ভাল বল করেছে। উইকেট নিয়েছে, তবে সেমিফাইনালে একজন পেসারকে বসিয়ে স্পিনার খেলানোর পরিকল্পনা রয়েছে। আমরা পিচ দেখেছি। আগের ম্যাচ এই মাঠে মাত্র তিন দিনেই হয়ে গিয়েছে। তাই সকালে প্রথম একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

টানা খেলে কিছুটা ক্লান্ত বাংলার ক্রিকেটাররা। শনিবার ছিল বিশ্রাম। হোটেলের ঘরেই নিজেদের মধ্যে আড্ডা মেরে সময় কাটালেন দলের ক্রিকেটাররা। কোভিডের সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় বায়োবাবলকে কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হোটেলের বাইরে যাওয়ার অনুমতি মেলেনি। তাই ঘরের মধ্যেই সময় কাটালেন মনোজ-অভিমন্যুরা। তবে রবিবার সকালে অনুশীলনে নেমেছিলেন তাঁরা। সোমবারও চলল অনুশীলন। দীর্ঘদিন ধরে বাংলা দল রঞ্জি ট্রফি জিততে পারেনি তাই এবার আর তীরে এসে তরী ডুবে যাক এমনটা চাইছেন না অরুণ লাল।

আরও পড়ুন:India Team: রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে ডিকের আগে কেন অক্ষর প‍্যাটেলকে ব‍্যাট করতে পাঠানো হল? জানালেন শ্রেয়স

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...