Saturday, April 4, 2026

রাজ্যে বাড়তে চলেছে গরমের ছুটি, আজই নির্দেশিকা জারি করতে পারে শিক্ষা দফতর

Date:

Share post:

দক্ষিণবঙ্গে এখনও আসেনি বর্ষা। অস্বস্তিকর গরমে নাজেহাল জনজীবন। তাই সবদিক বিবেচনা করে স্কুলের গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। শিক্ষা দফতর সূত্রে খবর, আগামী
২৭ জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানো হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ, সোমবার এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করল শিক্ষা দফতর।

প্রসঙ্গত, আগের ঘোষণা অনুযায়ী ১৫ জুন পর্যন্ত ছিল গরমের ছুটি। এপ্রিলের শেষে প্রচণ্ড গরম পড়ায় ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে এ বছর গরমের ছুটি ১৫ মে থেকে এগিয়ে এনে শুরু হয় ২ মে। ছুটি দেওয়া হয় টানা ৪৫ দিন। সেই ছুটি আরও সপ্তাহ দুয়েক গরমের ছুটি বাড়ানো হল।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...