Tuesday, June 23, 2026

অভিষেক কলকাতা ছাড়তেই রুজিরার কাছে সিবিআই

Date:

Share post:

অনুমান ছিলই। অভিষেক কলকাতা ছেড়ে ত্রিপুরার উদ্দেশে রওনা হতেই তাঁর বাড়িতে পৌঁছল সিবিআই আধিকারিকরা। আজ, মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। ৮ সদস্যের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দলে মহিলা তদন্তকারীরাও রয়েছেন। চলছে জিজ্ঞাসাবাদ পর্ব।

আরও পড়ুন:রাহুলকে ইডি তলবের প্রতিবাদে বিক্ষোভ, অশান্তি রুখতে ১৪৪ ধারা জারি পুলিশের


তবে অভিষেক বাড়িতে না থাকাকালীন তাঁর স্ত্রীকে সিবিআই-এর জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তোপ দেগেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ত্রিপুরার উদ্দেশে রওনা দিয়েছেন আর সেই সেময়ই তাঁর বাড়িতে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে অভিষেকের বাড়িতে যাচ্ছে সিবিআই। এটা বিজেপির পূর্ব পরিকল্পিত। এরা প্রতিহিংসামূলক রাজনীতি করছেন।


প্রসঙ্গত, এর আগে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে CBI-র মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তবে  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নয়াদিল্লির পরিবর্তে কলকাতায় এসে জিজ্ঞাসাবাদ করুক, এই মর্মে আবেদন জানিয়ে আদালতের  দ্বারস্থ হন অভিষেক। সেই মামলার প্রেক্ষিতে কলকাতায় তাঁদের (অভিষেক ও তাঁর স্ত্রী জিজ্ঞাসাবাদের জন্য ইডি-কে নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনেই অভিষেক ত্রিপুরা সফরে যেতেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন CBI।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...