Thursday, June 25, 2026

রাহুলকে ইডি তলবের প্রতিবাদে বিক্ষোভ, অশান্তি রুখতে ১৪৪ ধারা জারি পুলিশের

Date:

Share post:

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার দু’দফায় ৯ ঘণ্টারও বেশি সময়  কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করে ইডি। আজ, মঙ্গলবার ফের তাঁকে তলব করে কেন্দ্রীয় সংস্থা। সেইমতো সময়মতো এদিন ইডির দফতরে পৌঁছে যান রাহুল গান্ধী। তবে তার আগে থেকেই দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে কংগ্রেস। এদিকে অশান্তি রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন।


আরও পড়ুন:ন’ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, রাহুলকে আজ ফের তলব ইডির


সোমবারের ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিয়ে দিল্লির আকবর রোডে কংগ্রেসের সদর দফতরের বাইরে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জারি হয়েছে ১৪৪ ধারা। শুধু কংগ্রেসের সদর দফতরই নয়, ২ কিলোমিটার দূরে ইডি অফিসও কড়া নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে।


যদিও প্রশাসনের নির্দেশ অমান্য করে আকবর রোডে হাজির হন কংগ্রেসের নেতা-কর্মীরা। তাঁদের ঢুকতে বাধা দিলেও জোর করে ঢোকার চেষ্টা করেন তাঁরা। ইতিমধ্যেই বেশ কিছু কংগ্রেস কর্মীদের আটক করে দিল্লি পুলিশ। আটক করা হয়েছে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালাকেও।


Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...