Thursday, June 25, 2026

ন’ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, রাহুলকে আজ ফের তলব ইডির

Date:

Share post:

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার রাহুল গান্ধীকে ৯ ঘন্টারও বেশি সময় ধরে ম্যারাথন জেরা করেও সন্তুষ্ট নয় ইডি। মঙ্গলবার তাঁকে ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

আরও পড়ুন:গেরুয়া সন্ত্রাসের আবহেই আজ ত্রিপুরায় অভিষেক, করবেন ঐতিহাসিক রোড-শো

সোমবার সকাল সওয়া ১১টা নাগাদ মোতিলাল নেহরু মার্গ দিয়ে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা, পি চিদম্বরম-সহ কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে ইডি দফতরে গিয়েছিলেন রাহুল। প্রথম দফায় তাঁকে প্রায় তিন ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। মাঝে ৮০ মিনিটের বিরতির পর ফের শুরু হয় জেরা। বিরতির সময় ইডি দফতর থেকে বেরিয়ে স্যর গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন সনিয়া গান্ধীকে দেখতে যান রাহুল। ফিরে আসার পর রাত প্রায় ১০টা পর্যন্ত ইডির দফতরে ছিলেন তিনি।

সনিয়া, রাহুলদের ইডির তলবের প্রতিবাদে এদিন পথে নামে কংগ্রেস। তারা সত্যান্বেষণে সত্যাগ্রহের ডাক দেয়। সে সময় দিল্লি পুলিশের মারে সাংসদ পি চিদম্বরম এবং প্রমোদ তিওয়ারি আহত হন। দু’জনেরই বুকের পাঁজরে চিড় ধরেছে বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, বিক্ষোভ দেখানোর অভিযোগে সোমবার ২৬ জন সাংসদ, পাঁচ বিধায়ক-সহ মোট ৪৫৯ জনকে আটক করা হয়।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...