Sunday, June 21, 2026

অমরনাথ যাত্রায় নাশকতার ছক, ২ জঙ্গিকে হত্যা পুলিশের

Date:

Share post:

ফের বড় সাফল্য কাশ্মীর পুলিশের। অমরনাথ যাত্রায় নাশকতার ছক কষেছিল দুই জঙ্গি । গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে পুলিশের সঙ্গে গুলির সংঘর্ষ হয় জঙ্গিদের। দীর্ঘক্ষণ পরে দুই জঙ্গিকে গুলিবিদ্ধ করে হত্যা করে পুলিশ।ঘটনায় এক স্থানীয় এবং এক জন পুলিশ কর্মী আহত হয়েছেন। কাশ্মীর পুলিশ জানিয়েছে, মৃত ওই দুই জঙ্গিই লস্কর-ই-তৈবার সদস্য।

আরও পড়ুন:ন’ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, রাহুলকে আজ ফের তলব ইডির

আগামী ৩০ জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। সেখানে হামলার ছক কষে ওই সন্ত্রাসবাদী সংগঠন। মৃত দুই জঙ্গি পাকিস্তান দিয়ে কাশ্মীর উপত্যকায় ঢোকে। পুলিশের আরও জানিয়েছে, ২০১৮ সাল থেকেই এরা ভারতে লুকিয়ে ছিল। আরও এক স্থানীয় ছিল এদের সঙ্গে। পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আগেই তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রের খবর, এর আগেও এই দুই জঙ্গি পুলিশের চোখে ধুলো দিয়েছিল। তবে এবার আর পালাতে পারেনি। মৃত জঙ্গির কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, ১০টি ম্যাগাজিন, লাইভ রাউন্ড, ওয়াই-এসএমএস ডিভাইস-সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে।

Related articles

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...