Wednesday, June 24, 2026

Rasika Jain: রসিকা জৈনের রহস্যমৃত্যুর তদন্তের দায়িত্ব পেলেন দময়ন্তী সেন

Date:

Share post:

আরও একটি মামলার তদন্তের দায়িত্ব পেলেন আইপিএস দময়ন্তী সেন (IPS Damayanti Sen)। শিল্পপতি কুশল আগরওয়ালের স্ত্রী রসিকা জৈন আগরওয়ালের (Rasika Jain Agarwal) মৃত্যু নিয়ে আগেই রহস্য দানা বেঁধেছিল। ২০২১ সালে ঘটে যাওয়া এই রহস্য মৃত্যুর কিনারা করে উঠতে পারেনি পুলিশ। এবার সেই কেসের তদন্তভার আইপিএস দময়ন্তী সেনের উপর। বিচারপতি শম্পা সরকার (Sampa Sarkar) এই নির্দেশ দিয়েছেন। রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত মামলায় বিশেষ টিম গঠন করে তদন্ত করবেন আইপিএস দময়ন্তী সেন। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার।

উল্লেখ্য ২০২১-এর ১৬ ফেব্রুয়ারি বিয়ের এক বছরের মাথায় মৃত্যু হয় রসিকা জৈন-এর। শ্বশুরবাড়ির টেরেসের নিচে পাওয়া যায় তাঁর দেহ। তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন মৃতার মা বাবা। তাঁর ভিত্তিতেই কুশল আগরওয়াল ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, বধূ নির্যাতন ও ষড়যন্ত্রের মামলা দায়ের হয়েছে। এবার সেই মামলার তদন্ত করতে চলেছেন দময়ন্তী সেন।



Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...