Wednesday, June 24, 2026

সুখবর: দমকলে ১৫০০ চাকরি, বিধানসভায় ঘোষণা সুজিত বসুর

Date:

Share post:

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। দমকল বিভাগে ১৫০০ কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। মঙ্গলবার, বিধানসভায় (Assembly) জানান দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। দমকল বিভাগ আরও বেশি প্রশিক্ষিত কর্মী পাবে বলে জানান মন্ত্রী।

সুজিত বসু বলেন, তাঁর দফতরে কর্মীর সংখ্যা কম। কাজের অসুবিধা হয়। অনেক চাকরি প্রার্থীর নেওয়ার পরীক্ষা হয়েছিল কিন্তু আদালতে মামলার চলার কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত ছিল। সম্প্রতি মামলার রায়ে সরকার জিতেছে। এখন নিয়োগের ক্ষেত্রে আর কোনও বাধা নেই। করোনাকালে বেশ কিছুদিন নিয়োগ নিয়ে সমস্যায় পড়তে হয় চাকরি প্রার্থীদের। এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। এই পরিস্থিতি দমকল বিভাগে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় খুশির হাওয়া চাকরি প্রার্থীদের মধ্যে।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...