Friday, June 26, 2026

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যে মামলার তদন্ত কতদূর? উত্তর দিতে নারাজ CBI

Date:

Share post:

৩৪ বছর বয়সি অভিনেতা সুশান্তের আকস্মিক মৃত্যু সংবাদে ভেঙে পড়েছিল গোটা দেশ। তাঁর মৃত্যু ঘিরে সকলের মনেই দানা বেঁধেছিল নানা সংশয়। অভিনেতার রহস্যমৃত্যুকে শুরুতেই ‘আত্মহত্যা’ বলে ঘোষণা করে মুম্বই পুলিশ। সেইনিয়ে চলে ‘বিতর্ক’। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার রহস্য উদঘাটনের দায়িত্ব দেওয়া হয় সিবিআইকে। কিন্তু কতদূর এগোল CBI তদন্ত?


আরও পড়ুন:ন’ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, রাহুলকে আজ ফের তলব ইডির


২০২০ সালের আগস্ট মাসে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। এরপর তদন্তভার নিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। চলে বহু বাদানুবাদ। এক সপ্তাহ ম্যারাথন জিজ্ঞাসাবাদও চালায় সিবিআইয়ের বিশেষ দল। কিন্তু তারপর থেকে সবকিছুই চলছে গদাই লস্করি চালে! অন্তত তেমনটাই অভিযোগ সুশান্ত ভক্তদের। সুশান্তের মৃত্যুর কিনারা তো দূরস্ত,  এই মৃত্যুর তদন্ত প্রক্রিয়া নিয়েও ধোঁয়াশা কাটছে না। তবে এইনিয়ে কোনওরকম তথ্য দিতে নারাজ সিবিআই। তাই সুশান্ত সিং রাজপুত মামলা নিয়ে আরটিআই আবেদন প্রত্যাখ্যান করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।


এএনআই সূত্রে জানা গিয়েছে, তথ্য জানার অধিকার আইনের আওতায় সুশান্তের মৃত্যু মামলা নিয়ে একটি আবেদন জমা পড়েছিল সিবিআইয়ের কাছে। তবে এই কেস সম্পর্কিত কোনও তথ্য দিতে অস্বীকার করেছে সিবিআই। লিখিত জবাবে সংস্থা জানায়, ‘সুশান্ত সিং রাজপুতের মামলার তদন্ত আপতত জারি রয়েছে। এই মামলা সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ্যে আনলে সেটা তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। তাই যে তথ্য জানতে চাওয়া হয়েছে তা দেওয়া যাবে না’।

দুবছর অতিক্রান্ত হওয়ার পরও অভিনেতার মৃত্যুরহস্য ‘রহস্য’ই থেকে গেছে। তার কোনও কিনারা করতে পারেনি সিবিআই। তবে এখনও প্রয়াত অভিনেতার পরিবারের সকলেই ছেলের অকাল ও রহস্যমৃত্যুর ন্যায়বিচারের অপেক্ষায়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...