Thursday, June 25, 2026

গুমোট গরম থেকে রেহাই !কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

গুমোট গরমে হাঁসফাঁস অবস্থা থেকে শীঘ্রই মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন:অমরনাথ যাত্রায় নাশকতার ছক, ২ জঙ্গিকে হত্যা পুলিশের


উত্তরবঙ্গে বর্ষার আগমন হলেও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। ফলে হাসফাঁস গরমে নাজেহাল সাধারণ মানুষ। মাঝেমধ্যে ছিটেফোঁটা বৃষ্টি হলেও গরমের হাত থেকে মুক্তি পাননি কলকাতা-সহ দক্ষিণের বাসিন্দারা। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে বর্ষার আগমনের সম্ভাবনা থাকলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। মঙ্গল এবং বুধবার তাপমাত্রার পারদ প্রায় একই থাকবে বলে মনে করা হচ্ছে। তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে।


এদিকে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ পাঁচ জেলায় মঙ্গলবার থেকে ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...