Saturday, June 20, 2026

অপহরণ করে নিয়ে এসে পশু চিকিৎসকের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া হল

Date:

Share post:

পোষ্যর অসুস্থতার কারণ দেখিয়ে পশু চিকিৎসককে ডেকে আনা হয়েছিল বাড়িতে। তারপর সেই পশু চিকিৎসককে জোর করে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে  বাড়ির পোষ্য অসুস্থ বলে  প্রথমে পশু চিকিৎসককে ফোন করা হয়েছিল। তার চিকিৎসার প্রয়োজন। সঙ্গে সঙ্গেই বাড়িতে চলে আসেন ওই পশু চিকিৎসক।  অভিযোগ, রাস্তায় দাঁড়িয়ে থাকা তিন দুষ্কৃতী  ওই  চিকিৎসককে অপহরণ করে নিয়ে চলে যায়। জোর করে বসিয়ে দেয় বিয়ের পিঁড়িতে। কোনোক্রমে নিজের বাবাকে এই অপহরণের কথা জানানোর সুযোগ হয় ওই চিকিৎসকের।  আর ছেলের কাছে এই খবর শুনে সোজা থানায় চলে যান হন পশুচিকিৎসকের বাবা। লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।  স্থানীয় থানার পুলিশ আধিকারিককে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। দোষ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন বেগুসরাইয়ের এসপি যোগেন্দ্র কুমার।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...