Friday, April 3, 2026

পুরনো ছন্দে নজরুল মঞ্চ, অনুষ্ঠান করতে আসছেন একঝাঁক বলিউড তারকা

Date:

Share post:

জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে (KK)-এর মৃত্যুর ঘটনায় জড়িয়ে গিয়েছিল কলকাতার নজরুল মঞ্চের নাম। গুজব ছড়ায় বলিউড শিল্পীরা নাকি কলকাতায় আর গান গাইতে আসবেন না। সেই কথা উড়িয়ে আগেই কলকাতায় অনুষ্ঠান করার কথা ঘোষণা করেন সোনু নিগম (Sonu Nigam)। কেকে-র মৃত্যুর কয়েকদিন পর নজরুল মঞ্চেই (Nazrul Manch) গান করেন অনুপম রায় (Anupam Ray)। এবার কলকাতায় অনুষ্ঠানের আয়োজক তোচন ঘোষ (Tochan Ghosh) জানান, ১০ জুন জুবিন নটিয়াল ও সুনিধি চৌহানের অনুষ্ঠান করতে আসার কথা ছিল। কিন্তু হল না পাওয়ায় সেই ডেট পিছতে হয়। এবার ২৪, ২৫, ২৬ জুন নজরুল মঞ্চেই অনুষ্ঠান করতে আসবেন বলিউডে তারকা শিল্পীরা। তালিকায় রয়েছেন- অমিত কুমার, সোনু নিগম, বিনোদ রাঠৌর, পূর্ণিমা, বাবুল সুপ্রিয়।

নজরুল মঞ্চেই শেষবারের মতো অনুষ্ঠান করেন কেকে। অনুষ্ঠান শেষ করার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। সেদিন নজরুল মঞ্চের পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। এর মাঝেই শোনা গিয়েছিল সুনিধি চৌহান ও জুবিন নাকি অনুষ্ঠান বাতিল করেছেন। কিন্তু এটা নেহাত রটনা। কলকাতাতে এসে যে অনুষ্ঠান করতে শিল্পীরা স্বাছন্দ্য তা এই তালিকা থেকেই স্পষ্ট।


Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...