Wednesday, June 24, 2026

Weather Update: বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা

Date:

Share post:

ভ্যাপসা গরমের মধ্যেই স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস (Weather Department)। আসবে আসবে এই দোটানা চলছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে স্পষ্ট করে জানা গেল দিনক্ষণ। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষার আগমন। শুক্রবারের মধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবেশ করবে মৌসুমী বায়ু। সেইসঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। একই সঙ্গে উত্তরবঙ্গেও (North Bengal) প্রবল বৃষ্টির (Rain)সম্ভাবনা। আগামী ৫ দিন উত্তরবঙ্গে এক নাগাড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Alipur Weather Department)।

গতকালের বৃষ্টির পর স্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হাসফাঁস করা গরমের দিন শেষ করে আসতে চলেছে বর্ষা । আজও বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ। আজ সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩৯.৪ মিলিমিটার। আগামিকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে , তবে আগামী রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আপাতত নদিয়া, মুর্শিদাবা্‌ বীরভূম সহ উত্তরবঙ্গ লাগোয়া জেলা এবং পশ্চিমে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হবে।

আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বৃষ্টির জেরে পার্বত্য নদীগুলিতে জলস্তর বাড়তে পারে। বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে।



Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...