Tuesday, June 23, 2026

চরিত্র বদলালো করোনা, বাংলায় নতুন ভ্যারিয়েন্ট আক্রান্ত ৩০

Date:

Share post:

এবার মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করতে করোনার ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টের আরেক উপপ্রজাতি হাজির। মার্চ মাস থেকে বিশ্বের একাধিক দেশে প্রভাব ফেলা এই উপপ্রজাতি (sub-variant) এবার ভারতেও। এমনকি এই উপপ্রজাতির সংক্রমণ বাংলার মানুষের শরীরেও, জানানো স্বাস্থ্য দফতর।

ওমিক্রন ভাইরাসের প্রভাব বাংলায় তেমন প্রাণঘাতী না হলেও সতর্কতার বার্তা স্বাস্থ্য দফতর থেকেও দেওয়া হয়েছিল। জেএন ওয়ান (JN.1) উপপ্রজাতির প্রভাবে আক্রান্ত হন বহু মানুষ। তবে রাজ্যের হাসপাতালেই তাঁদের চিকিৎসা করে সুস্থ করা সম্ভব হয়। এবার নতুন উপপ্রজাতি কেপি টু (KP.2) সংক্রমণে সতর্ক করা হচ্ছে স্বাস্থ্য দফতরের তরফ থেকে। ইতিমধ্যেই কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্রে এই ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। এবার বাংলার মানুষের শরীরে কেপি টু ভাইরাসের নমুনা পাওয়া গেল।

মার্চ মাসে ইংল্যান্ডে কেপি টু ভাইরাস সংক্রমণ দেখা যায়। বিশেষজ্ঞ ও চিকিৎসকরা জানান জেএন ওয়ান ভাইরাসের মতই চরিত্র এই কেপি টু ভাইরাসের। ফলে চিকিৎসা সহজ হয়। গঠন অনুসারে এই ভাইরাস ফ্লার্ট ভাইরাস নামেও পরিচিত হয়। সম্প্রতি বাংলার আক্রান্তদের যে নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের (genome sequencing) জন্য পাঠানো হয়েছিল তার মধ্যে ৩০ জনের নমুনায় কেপি টু ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। তবে এখনই এনিয়ে কোনও আতঙ্কের কারণ নেই বলেও জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...