Sunday, June 14, 2026

বয়সের ভারে জর্জরিত! মনমোহন সিংয়ের ছবি দেখলে চমকে উঠবেন

Date:

Share post:

চলতি লোকসভা নির্বাচনে (Loksabha Election) দিল্লিতে (Delhi) নিজের বাড়িতে বসেই ভোটাধিকার প্রয়োগ করলেন বর্ষীয়ান রাজনীতিকরা। শনিবার ভোট দেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং (Manmohan Singh), প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, প্রাক্তন উপরাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ড. মুরলি মনোহর যোশী-সহ বিশিষ্টরা। এরপরই ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভোটদানের কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তবে সবচেয়ে নজর কেড়েছেন মনমোহন সিং। তাঁর ভোটদানের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে ভোট দিয়ে নিজের আঙুলের কালী দেখাচ্ছেন তিনি। তবে সেই ছবি দেখে দেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রীকে চেনা রীতিমতো দুষ্কর। ছবি দেখে একেবারেই চেনা যাচ্ছে না মনমোহনকে। বয়সের ভারে তিনি যে ধীরে ধীরে অসুস্থ ও দুর্বল হয়ে পড়ছেন তা স্পষ্ট।

৯২ বছর বয়সী মনমোহন সিংকে যেন বার্ধক্য গ্রাস করেছে। আর সেকারণেই বয়সের ভার তাঁর চোখেমুখে স্পষ্ট। নুয়ে পড়ছেন। তবুও নিজের ভোটাধিকারটি প্রয়োগ করেছেন তিনি। এদিকে ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় সরব নেটাগরিকরা। এক ব্যক্তি লিখেছেন, ৯২ বছর বয়সেও নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন মনমোহন। তাঁকে দেখে তরুণদের অনুপ্রাণিত হওয়া উচিত। উল্লেখ্য, চলতি বছরেই ৮৫ বছরের উপরে এবং বিশেষভাবে সক্ষম ভোটাররা বাড়িতে বসেই ভোটদান করতে পারছেন। বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুরু হয়েছে বাড়িতে গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া। আগামী ২৫ মে দিল্লিতে ভোট। ২৪ মে শুক্রবার পর্যন্ত বাড়িতে বসে বিশেষভাবে সক্ষম, বয়স্করা ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, শনিবার পর্যন্ত দিল্লিতে ২৯৫৬ জন ভোটার বাড়ি বসে ভোট দিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিম দিল্লিতে সবথেকে বেশি এই ধরনের ভোট পড়েছে। সেখানে সব মিলিয়ে হোম ভোট পড়েছে ৩৪৮টি। তার মধ্য়ে ২৯৯টি হল বয়স্ক মানুষদের। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে ১৭ মে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ডাঃ মুরলি মনোহর যোশী তাঁদের বাড়ি থেকে এই ভোট প্রক্রিয়ায় অংশ নেন।

 

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...