Wednesday, June 24, 2026

শিক্ষক নিয়োগে অনিয়মের মামলার তদন্তে গতি আনতে আসছেন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা !

Date:

Share post:

গতকাল সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে শিক্ষক নিয়োগ মামলার শুনানি চলাকালীন অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার সেই অসন্তোষ প্রকাশের মাঝেই বড়োসড়ো সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

স্কুলে শিক্ষক নিয়োগে অনিয়মের মামলার তদন্তে গতি আনতে দিল্লি থেকে সিবিআইয়ের যুগ্ম অধিকর্তাকে নিয়ে আসা হচ্ছে। বুধবার কলকাতা হাই কোর্টকে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বুধবার সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, শুধুমাত্র স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার তদন্ত করার জন্যই দিল্লি থেকে এক জন যুগ্ম ডিরেক্টরকে নিয়ে আসা হচ্ছে। শীঘ্রই রাজ্যে আসছেন ওই অফিসার। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতকে আশ্বাস দেওয়া হয়েছে, দুর্নীতির কারিগরদের শীঘ্রই খুঁজে বার করা হবে।

বর্তমানে রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে সিবিআই। সীমিত লোকবল দিয়ে এতগুলি মামলার তদন্ত চালানো তাদের পক্ষে যথেষ্ট কষ্টদায়ক হয়ে উঠেছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতি শুধু মাত্র শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার জন্য এক জন উচ্চপর্যায়ের অধিকর্তা এলে কাজে গতি বাড়বে। এখন দেখার, সিবিআইয়ের এই পদক্ষেপ কতটুকু কার্যকরী ভূমিকা নেয় এই মামলার ক্ষেত্রে।

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...