Wednesday, June 24, 2026

পাওয়ার রাজি না হলে রাষ্ট্রপতি ভোটে সর্বসম্মতিতে ভাবা হবে অন্য নাম: মমতা

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচন(Precidential Election) নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উদ্যোগে বিরোধী বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রী জানিয়ে দিলেন, সর্বসম্মতিতে শরদ পাওয়ারের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ভাবা হয়েছে। তবে একইসঙ্গে মমতা এটাও জানিয়ে দিলেন শরদ পাওয়ার(Sharad Pawar) যদি প্রার্থী হতে রাজি না হন সেক্ষেত্রে অন্য কোনও নাম প্রার্থী হিসেবে ভাবা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনকে মাথায় সকল বিরোধীদের একছাতার তলায় আনতে অনেকদিন ধরেই উদ্যত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রণকৌশল ঠিক করতে বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল নেত্রী। যেখানে উপস্থিত ছিলেন ১৭ টি রাজনৈতিক সদস্যরা। বৈঠক শেষ হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলার মুখ্যমন্ত্রী জানান, “আজ আমাদের বৈঠকে বড় বড় নেতৃত্বরা হাজির ছিলেন। শরদ পাওয়ার, খাড়গে, দেবেগৌড়ার মতো প্রবীণ নেতারা এসেছিলেন। আমাদের সবাই মিলে কাজ করতে হবে। দু’ একজন ব্যক্তিগত ব্যস্ততার জন্য হয়ত আসেননি। সেটা বড় বিষয় নয়।” এরপরই শরদ পাওয়ারের দিকে মাইক এগিয়ে দেন তৃণমূল নেত্রী। পাওয়ার জানান, সব দল তাঁদের বক্তব্য পেশ করেছে। তবে এখনও কোনও প্রার্থী ঠিক হয়নি। সর্বসম্মতিতেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এরপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, “আমরা এমন একজনকে নির্বাচনে প্রার্থী করার কথা ভেবেছি যিনি গণতন্ত্রের এই ধংস আটকাবেন এবং দেশের সংবিধান রক্ষা করবেন।” একইসঙ্গে তিনি জানান, “বরিষ্ঠ নেতা শরদ পাওয়ারের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঠিক করা হয়েছে। তবে যদি তিনি প্রার্থী হতে না চান সেক্ষেত্রে সর্বসম্মতিতে অন্য কোনও প্রার্থীর নাম ভাবা হবে।” যদিও শেষ পাওয়া খবরে রাষ্ট্রপতি প্রার্থী হতে রাজি নন শরদ পাওয়ার। এই অবস্থায় আগামী কয়েকদিনের মধ্যে সব নেতৃত্বের উপস্থিতিতে আরও একটি বৈঠকে বসতে চলেছে বিরোধী শিবির।


Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...