Tuesday, March 31, 2026

Corona Update: বেলাগাম করোনা, লাফিয়ে বাড়ল সংক্রমণ

Date:

Share post:

করোনা (Corona)নিয়ে সংক্রমণ ক্রমশই চিন্তা বাড়াচ্ছে। যেভাবে বাড়ছে সক্রিয় রোগীর (Active case)সংখ্যা তাতে চতুর্থ ঢেউ এর আশঙ্কা বেড়েই চলেছে। মঙ্গলবার সাময়িক স্বস্তি মিলেছিল ঠিকই কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বাড়ল সংক্রমণ ।

আজ বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে করোনা নিয়ে যে আপডেট দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮,৮২২ জন। গতকাল এই সংখ্যাটা ছিল সাড়ে ৬ হাজারের কিছু বেশি। তবে সব থেকে বেশি চিন্তা মহারাষ্ট্রকে নিয়ে। একদিনে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন প্রায় ২৯০০ জনেরও বেশি। বর্তমানে সেখানে সক্রিয় রোগীর সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া খবর অনুযায়ী সে রাজ্যে নতুন দু’টি বি এ.৫ (BA.5)ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। স্বাস্থ্যমন্ত্রকের (Central Health Ministry) বুলেটিন অনুযায়ী দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ১৫ জন। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৭৯২।

যদিও সুস্থতার হার কিছুটা হলেও স্বস্তিজনক। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৫,৭১৮ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৬৭ হাজার ৮৮ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন।



Related articles

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...