Thursday, February 5, 2026

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার হাইকোর্টের নজরদারিতে তদন্ত করবে সিবিআই

Date:

Share post:

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআইয়ের সিট গঠন করে তদন্ত হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, প্রাথমিক নিয়োগের দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত এ বার হাইকোর্টের নজরদারিতে চলবে। এদিন আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এবার হাইকোর্টের  পূর্ণ নজরদারিতে তদন্ত প্রক্রিয়া চালাবে সিবিআই। প্রাথমিক টেট মামলায় ‘উপেন বিশ্বাস এবং বাগদার রঞ্জন’ বিষয়টির তদন্তও আদালতের নজরদারিতে করা হবে।  সিবিআই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করবে।  তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাবে সিট। এই সিটের সদস্য কারা কারা হবেন, তা  আগামী ১৭ জুনের মধ্যে আদালতকে জানাতে হবে। সিটে ১২-১৩ জন অফিসার নিয়োগ করা যাবে।  তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই অফিসারদের বদলি করা যাবে না।

সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা উপেন বিশ্বাস রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে নিয়ে সোস্যাল মিডিয়ায় একটি লাইভ করেছিলেন। দুর্নীতির মামলার শুনানিতে উপেনের এই ভিডিয়োর প্রসঙ্গ ওঠার পরেই তাঁকে এই মামলার পক্ষ করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি  অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  এদিন সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা উপেন বুধবার সিবিআই তদন্তের গতি বাড়াতে কিছু পরামর্শ দেন। তিনি আদালতকে বলেন, সিবিআইয়ের জয়েন্ট অফিসার-সহ অন্য আধিকারিকদের নিয়ে শুধু মাত্র এই মামলার জন্য বিশেষ তদন্তকারী দল  বা সিট গঠন করা হোক। এই সিটের সব সদস্য শুধু এই মামলারই তদন্ত করবেন। তাঁরা অন্য কোনও মামলায় ব্যস্ত হতে পারবেন না। আদালতের নজরদারিতে তদন্ত করা প্রয়োজন। উপেনের এই সুপারিশের পরেই আদালতের নির্দেশ, প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার তদন্তের জন্য একটি সিট গঠন করতে হবে সিবিআইকে।

 

spot_img

Related articles

বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত: লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী মোদি

বিরোধী দলনেতাকে রাষ্ট্রপতি অভিবাসনের জবাবি ভাষণ দিতে না পারার প্রতিশোধ লোকসভায় নিল বিরোধীরা। বিরোধী দলগুলি বিক্ষোভের জেরে বুধবার...

জর্জ-বৈভবদের দাপুটে ব্যাটিংয়ে বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারতের যুবরা

৩১১ রানের বিশাল টার্গেট তাড়া করে মাত্র ৪১.১ ওভারে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের(U19 ICC World Cup) ফাইনালে...

প্রস্তুতি ম্যাচে হিট নতুন ওপেনিং জুটি, বোলিংয়ে প্রশ্ন রেখেই স্বস্তির জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল ভারত(India)। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের(USA)...

এভাবেই লড়াই চালান একজন নেত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ, প্রিয়াঙ্কা

একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ঠিক কেমন ভূমিকা নিতে পারেন তা বুধবার দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা...