Thursday, June 11, 2026

কাশ্মীরে চিতাবাঘের হামলায় ৩ শিশুর মৃত্যু, মানুষখেকোকে হত্যার নির্দেশ

Date:

Share post:

চিতাবাঘের(leopard) আতঙ্কে ঘুম ছুটেছে জম্মু-কাশ্মীরের(Jammu Kashmir) উরি এলাকার সাধারণ মানুষের। রাতের অন্ধকারে এলাকায় হানা দিচ্ছে একটি পাহাড়ি চিতাবাঘ। তার কবলে পড়ে ইতিমধ্যেই এলাকার তিনটি শিশুর মৃত্যু হয়েছে। দিনের পর দিন এই হামলার ঘটনা বেড়েই চলেছে। বিষয়টি নজরে আসার পর এবার নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। প্রশাসনের তরফে বনদপ্তর ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে ওই চিতাবাঘটিকে খাঁচা বন্দি করার। যদি ধরা না পড়ে সে ক্ষেত্রে মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে তাকে যেন হত্যা করা হয়। পাশাপাশি এলাকাবাসীকেও বাঘের হামলা থেকে বাঁচতে একাধিক বিধি-নিষেধ জারি করা হয়েছে।

জানা গেছে, গত কয়েকদিনে উরির পাহাড়-জঙ্গল লাগোয়া কালসান ঘাটি ও বোনিয়ার এলাকায় ওই ৩ শিশুর উপর হামলা চালায় চিতাবাঘ। যার জেরে মৃত্যু হয় তাদের। এই ঘটনার পর আতঙ্কে কার্যত ঘরবন্দি এলাকাবাসী। ভয়াবহ এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে চিতাবাঘটিকে জীবিত ধরা অথবা হত্যার নির্দেশ দিয়েছেন বারামুলার ডেপুটি কমিশনার সৈয়দ সেরিশ আসগর। যদিও বাঘটিকে জীবিত ধরাই প্রথম লক্ষ্য হবে বলে জানানো হয়েছে। এছাড়াও স্থানীয়দের নির্দেশ দেওয়া হয়েছে, নিতান্ত প্রয়োজন ছাড়া জঙ্গলের দিকে না যাওয়ার জন্য। শিশুরা যাতে কোনওমতেই জঙ্গলে একা না যায় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জারি হয়েছে আরও একাধিক বিধি-নিষেধ। অন্যদিকে বাটিকের দ্রুত খাঁচাবন্দি করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে প্রশাসন।


Related articles

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...