Saturday, April 4, 2026

সাড়ে ৮ঘণ্টা জেরা, সিবিআই ডাকলে ফের সহযোগিতা করবেন শওকত

Date:

Share post:

প্রথমবার হাজিরা এড়ালেও দ্বিতীয়বার হাজিরা দিলেন কয়লা বিধায়ক শওকত মোল্লা। , বুধবার নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন তিনি। কয়লা পাচারকাণ্ডের তদন্তে সিবিআই আধিকারিকরা তাঁকে জেরা করছেন। এর আগেও তাঁকে তলব করা হয়েছিল। কিন্ত একাধিক কর্মসূচি থাকায় তিনি হাজিরা দেননি। সেকথা আইনজীবী মারফৎ চিঠি দিয়ে জানিয়েছিলেন টিএমসি বিধায়ক।

কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling) দ্বিতীয়বারের নোটিসে সিবিআইয়ের (CBI) মুখোমুখি হন ক্যানিং পূর্বের (Canning East) তৃণমূল বিধায়ক (TMC MLA) সওকত মোল্লা।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, কয়লাকাণ্ডে কয়েকজন কয়লা মাফিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে একজন দাবি করেন, তৃণমূল বিধায়ক সওকত মোল্লার অফিসে প্রভাবশালী নেতার সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকে কী আলোচনা হয়েছিল, কারা উপস্থিত ছিলেন, তা জানতেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি।
বিধায়ক জানিয়েছেন, তার কাছে সিবিআই যা জানতে চেয়েছিলেন তা তিনি জানাতে সক্ষম হয়েছেন। এর পরও যদি সিবিআই তাকে ডাকে অবশ্যই তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

প্রায় সাড়ে আটঘন্টা ধরে ম্যারাথন জেরা তৃণমূল বিধায়ককে। নির্দিষ্ট বেশ কয়েকটি তথ্যের ভিত্তিতে তাঁকে জেরা তদন্তকারী সংস্থার।জেরাপর্ব শেষে বেরিয়েই বিজেপিকে তীব্র আক্রমণ শওকত মোল্লার। প্রতিহিংসার রাজনীতি নিয়ে সরব তিনি। তবে এদিন সিবিআই দফতরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের এসপি’র নেতৃত্বে সওকতকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যাচ্ছে। বিশেষ করে বেশ কয়েকটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাঁকে জেরা করা হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...