Friday, April 3, 2026

ত্রিপুরা উপনির্বাচন: আগরতলায় মানুষের দুয়ারে সায়নী, সুরমার সভা মাতালেন সায়ন্তিকা

Date:

Share post:

যেখানে বিরোধী বাম-কংগ্রেসকে রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বিরোধী বিকল্প শক্তি হিসেবে উঠে আসা তৃণমূল কংগ্রেস ত্রিপুরা উপনির্বাচনের প্রচারে দাপিয়ে বেড়াচ্ছে। চার কেন্দ্রের প্রার্থীরা মানুষের বাড়ি গিয়ে জনসংযোগ তো অনেক আগেই শুরু করেছে। এছাড়াও প্রতিদিন একের পর এক পথসভা করছে তৃণমূল। মঙ্গলবার টাউন বড়দোয়ালি এবং আগরতলা কেন্দ্রে ঐতিহাসিক রোড-শো করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই উপনির্বাচনের প্রচারে অভিষেকের আগমন বাড়তি অক্সিজেন জুগিয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের। ফের ২০জুন সুরমা এবং যুবরাজ নগরে প্রচারে ঝড় তুলতে ত্রিপুরা যাবেন অভিষেক।

এদিকে ইতিমধ্যেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে একঝাঁক তারকা প্রচারকের নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা প্রায় প্রত্যেকেই পালা পালা করে প্রচার করছেন। ত্রিপুরার দায়িত্বে থাকা রাজীব বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেবরা মাটি কামড়ে পড়ে আছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও নিয়মিত প্রচারে যাচ্ছেন। সেই সঙ্গে যুবনেত্রী সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা জোরকদমে প্রচার চালাচ্ছেন। বুধবার সকালে আগরতলা কেন্দ্রের প্রার্থী পান্না দেবকে সঙ্গে নিয়ে জনসংযোগ করলেন সায়নী। মানুষের বাড়ি বাড়ি গিয়ে হোক কিংবা পথচলতি মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করে কেন ত্রিপুরায় তৃণমূলকে প্রয়োজন, তা বোঝানোর চেষ্টা করেন সায়নী। তাঁকে সামনে পেয়ে বেশ কিছু উৎসুক মানুষ সেলফি তোলার আবদার করেন।

অন্যদিকে, ২০ তারিখ অভিষেক ফের একবার ত্রিপুরার মাটিতে পা রাখার আগে আজ, বুধবার সুরমা কেন্দ্রে পথসভা দলীয় প্রার্থী অর্জুন নমঃশূদ্রের সমর্থনে একটি সভা করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকার বক্তব্য শুনতে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। এই একই সভায় বক্তব্য রাখেন সায়নী ঘোষও। আগামিকাল বৃহস্পতিবারও উপনির্বাচন উপলক্ষ্যে তাঁদের একাধিক কর্মসূচি রয়েছে। সবমিলিয়ে উপনির্বাচনের আগে দ্বিতীয় দফায় অভিষেক ত্রিপুরা যাওয়ার আগে জমজমাট তৃণমূলের প্রচার।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...