Friday, June 26, 2026

এসএসসি : মধ্যশিক্ষা পর্ষদের দফতরে সিবিআই, তল্লাশি উপদেষ্টা শান্তিপ্রসাদের বাড়িতেও 

Date:

Share post:

এসএসসি  নিয়োগ দুর্নীতি মামলায় এ বার সল্টলেকে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার সকাল নটা নাগাদ সল্টলেকের ডিরোজিও ভবনে সিবিআইয়ের ছয় সদস্যের একটি দল পৌঁছয়। তদন্তের স্বার্থে বিষয়টি অত্যন্ত গোপন রাখা হয়েছিল। তদন্তকারীরা অফিসাররা পর্ষদের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন । সিবিআই সূত্রে এমনটাই জানানো হয়েছে।  এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত প্রয়োজনীয় নথি এবং ফাইল তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। কাদের কীভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছিল, কেন দেওয়া হয়েছিল, তা জানতে আধিকারিকদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই।

এদিকে  এদিন এসএসসির গ্রুপ সি মামলায় উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিন‌্হা-সহ পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। শান্তিপ্রসাদ ছাড়াও নাম রয়েছে এসএসসির তৎকালীন প্রোগ্রামার সমরজিৎ আচার্য, তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার, তৎকালীন সচিব অশোক কুমার সাহা এবং তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। বৃহস্পতিবার সকালে আচমকাই শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে হানা দেয় সিবিআই। সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল এই তল্লাশি অভিযান চালাচ্ছেন। বাড়ির প্রতিটি ঘর, আলমারিতে তল্লাশি চালাচ্ছেন অফিসারররা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের প্রয়োজনীয় নথির সন্ধানেই যে এই আচমকা তল্লাশি তা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নেই।

 

 

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...