Friday, April 3, 2026

অকৃতকার্য হয়েও বিক্ষোভ! কীর্তি দেখে হতবাক মুখ্যমন্ত্রী

Date:

Share post:

উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়ে পাশ করানোর দাবি রাজ্যের নানা জায়গায় চলছে বিক্ষোভ, রাস্তা অবরোধ। এই দেখে হতবাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, দক্ষিণেশ্বরে (Dakhoneswar) মিউজিয়াম ও লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে উচ্চমাধ্যমিকের (Higher Secondary) অকৃতকার্যদের বিক্ষোভ দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি। বলেন, “এগুলো কী হচ্ছে?” এরপরেই হতবাক মমতা বলেন, “আমি বলছি না যে বিক্ষোভ করা যাবে না। তাই বলে উচ্চমাধ্যমিকে পাশ করতে পারিনি বলে বিক্ষোভ! আমাদের সময়ে এসব ভাবতেও পারতাম না।” তবে, মুখ্যমন্ত্রীর মতে, এটা পড়ুয়াদের দোষ নয়, তাদের যাঁরা গাইড করছেন তাঁদের দোষ। এই বিষয় বই পড়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। মণীষীদের বই-সহ সাহিত্যপাঠে কথা বলেন।

শুক্রবারই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরেই বিভিন্ন জেলায় অকৃতকার্য পড়ুয়ারা রাস্তা অবরোধে শামিল হয়। পাশ করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায়। এরপরে পরীক্ষার খাতা রিভিউয়ের নিয়মেও বড় পরিবর্তন এনেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীরা চাইলে এবছর সবক’টি পরীক্ষার খাতা রিভিউ করতে পারবেন। কিন্তু সেই পথে না হেঁটে পাশের দাবি করছে অকৃতকার্যকরা। যা দেখে হতবার স্বয়ং মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...