Friday, June 26, 2026

নিয়োগে অনিয়ম, এবার প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি হারালেন সিপিএম নেতার ছেলে

Date:

Share post:

শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে কড়া মনোভাব দেখিয়েছে কলকাতা হাইকোর্ট। নিয়োগ সংক্রান্ত সেই অনিয়মের কারণে এবার প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি হারালেন সিপিএম নেতার ছেলে। উত্তর দিনাজপুরের বাম প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা অশোক পালের ছেলে অরিন্দম পাল চাকরি খোয়ালেন।

জানা গিয়েছে, অরিন্দমের বাবা রায়গঞ্জ শহরের ২২ নম্বর ওয়ার্ডের ধর পাড়ার বাসিন্দা।তিনি দীর্ঘ দিন ধরে বাম শিক্ষক সংগঠনের দাপুটে নেতা ছিলেন। কয়েক বছর আগে তিনি অবসর নিয়েছেন। বুধবার ছেলের চাকরি যাওয়া প্রসঙ্গে তার প্রাথমিক প্রতিক্রিয়া, আমার ছেলে একা নয়, অনেকেরই চাকরি গিয়েছে। আমি কাউকে কোনও টাকা দিইনি।

আরও পড়ুন- প্রতি ইউনিট রক্তের প্রসেসিং চার্জ বাড়ল ১০০ টাকা

প্রসঙ্গত, সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারির মেয়ে অঙ্কিতার চাকরি গিয়েছে। পরেশ অধিকারিও এক সময়ে বাম শরিকদল ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...