Wednesday, June 24, 2026

Ankita Adhikari: বরখাস্ত হওয়ার পর প্রথম কিস্তির টাকা ফেরালেন পরেশ কন্যা অঙ্কিতা

Date:

Share post:

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রথম কিস্তির টাকা জমা দিলেন পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। শুক্রবার প্রথম কিস্তির ৭ লক্ষ ৯৪ হাজার টাকা জমা দিয়েছেন অঙ্কিতা। হাইকোর্টে এই বিষয়ে জানিয়েছেন অঙ্কিতা অধিকারীর আইনজীবী। বাকি টাকাও সময়মতো ফেরত দেবেন বলেও জানান তিনি।

কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন অঙ্কিতা অধিকারী। সম্প্রতি এসএসসি নিয়োগ নিয়ে দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শুরু হওয়ার পর অঙ্কিতার নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে। এরপরই, এই মামলায় অঙ্কিতাকে বরখাস্ত ও বেতন বন্ধের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি অঙ্কিতাকে দুই কিস্তিতে ৪৩ মাসের বেতন ফেরতেরও নির্দেশ দেয় আদালত। সেইমতোই আজ তথা শুক্রবার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রথম কিস্তিতে ৭ লক্ষ ৯৪ হাজার টাকা ফেরত দিলেন মন্ত্রীকন্যা।

আরও পড়ুন- সারদা মামলায় রেহাই নিয়ে বিতর্কিত মন্তব্য: সুজনকে আইনি নোটিশ কুণালের

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...