Saturday, June 27, 2026

২১ জুলাই সমাবেশের প্রস্তুতি বৈঠক, আজ তৃণমূল ভবনে অভিষেক

Date:

Share post:

২১ জুলাই সমাবেশ তৃণমূলের জন্য ঐতিহাসিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে লক্ষ লক্ষ মানুষের সমাগম। বছরের পর পর শহিদ দিবস হিসেবে এই দিনটি শ্রদ্ধায়, স্মরণে পালন করে আসছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গত দু’বছর করোনা মহামারির জন্য তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ পালিত হয়েছে ভার্চুয়ালি।

কালীঘাটের বাসভবন থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিয়েছিলেন নেতা-কর্মীদের উদ্দেশে। যা সম্প্রচার করা হয়েছিল দলের নেটমাধ্যমের অ্যাকাউন্টগুলিতে। প্রতিটি ব্লকে নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার শোনার আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছিল। এ ছাড়া ত্রিপুরা, দিল্লি, গুজরাত, উত্তরপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতেও নেতাদের পাঠিয়ে ২১ জুলাইয়ে মমতার বক্তৃতা শোনানোর বন্দোবস্ত করেছিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

যেহেতু বাংলায় মহামারির প্রকোপ সেই অর্থে আর নেই বললেই চলে। তাই ফের মহাসমারোহে এবার ২১ জুলাই ধর্মতলাতেই পালন করার চিন্তাভাবনা করছে তৃণমূল।
আজ, শুক্রবার দুপুরে তৃণমূল ভবনে বৈঠক ডাকা হয়েছে। থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব। বেশ কয়েকজন জেলা সভাপতিকেও ডাকা হয়েছে। এছাড়া থাকবেন তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন:অগ্নিপথ প্রকল্পে প্রতিবাদ বিক্ষোভের মাঝেই বদল, বয়সের ঊর্ধ্বসীমা বাড়াল কেন্দ্র

উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচন সর্বভারতীয়স্তরে তৃণমূলের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিজেপি বিরোধী মূল চালিকা শক্তি হয়ে উঠতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়টি মাথায় রেখেই বাড়তি গুরুত্ব পাচ্ছে এবারের সমাবেশ।


Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...