Saturday, June 27, 2026

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল

Date:

Share post:

শুক্রবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। দুপুর ২.৩০ মিনিটে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। মোট ১০ জনের মেধা তালিকা প্রকাশ করবে বোর্ড। বিকেল ৪টে থেকে বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার্থীরা রেজাল্ট এবং র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।

WBJEE-এর ফলাফল জানতে
wbjeeb.nic.in এবং wbresults.nic.in -এই দুই ওয়েবসাইটে লগ-ইন করতে হবে। হোমপেজে ‘লগ ইন’ অপশন থাকবে। সেখানে ক্লিক করে পরীক্ষার্থীর সংশ্লিষ্ট নথি বা ক্রেডেন্সিয়াল সাবমিট করলেই দেখা যাবে র‍্যাঙ্ক কার্ড। ডাউনলোড করা যাবে রেজাল্ট।
চলতি বছরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ ২ হাজার। ২০০ নম্বরের অফলাইন পরীক্ষা নেওয়া হয়েছিল ইঞ্জিনিয়ারিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার বিভাগে।
পরীক্ষার ঠিক ৪৮ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে বোর্ড। সাধারণত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হয়।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...