Thursday, June 25, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। শুক্রবার  রাজকোটে ৮২ রানে প্রোটিয়াদের হারিয়ে সিরিজে ২-২ করল ঋষভ পন্থের দল। ভারতের হয়ে ৪ উইকেট নেন আবেশ খান।

২) বিশ্বরেকর্ড গড়ল ইংল‍্যান্ড। এদিন একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসের বিশ্বরেকর্ড গড়ল ইয়ন মর্গ‍্যানের দল। নেদারল্যান্ডের বিরুদ্ধে ইংল‍্যান্ড করল ৪ উইকেটে হারিয়ে ৪৯৮ রান। শতরান করলেন তিন ক্রিকেটার।

৩) রঞ্জিট্রফির চতুর্থ দিনে চাপে বাংলা। মধ‍্যপ্রদেশের বিরুদ্ধে জিততে হলে অভিমুন‍্য ঈশ্বরণদের দরকার ২৫৪ রান। হাতে রয়েছে ছয় উইকেট। দিনের শেষে বাংলার রান সংখ‍্যা ৪ উইকেট হারিয়ে ৯৬।

৪) দুরন্ত ছন্দে ভারতের সাতিয়ান গণেশেকরণ। এদিন জাগ্রেবে বিশ্ব টেবিল টেনিস কন্টেনডারের দ্বিতীয় রাউন্ডে তিনি হারিয়ে দিলেন বিশ্বের ছয় নম্বর জর্গিচ ডার্কোকে । সাতিয়ান জর্গিচকে হারিয়ে দেন ৩-১। এদিন জর্গিচকে হারিয়ে প্রিকোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় খেলোয়াড়।

৫) আমেরিকা, মেক্সিকো এবং কানাডাতে বসতে চলেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর। তিন দেশের মোট ১৬টি শহরে আয়োজিত হবে বিশ্বকাপের ম‍্যাচ। এদিন এমনটাই জানিয়ে দিল ফিফা। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে প্রথমবার ৩২টি দলের বদলে অংশ নেবে ৪৮টি দল।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...